দাবিত্যাগ

সর্বশেষ আপডেট: ১ জানুয়ারি, ২০২৬•BD To-Let•bdto-let.com
সতর্কতা নিরাপদ লেনদেন ভোক্তা সুরক্ষা

দয়া করে মনোযোগ সহকারে পড়ুন: এই সাইটে প্রদত্ত তথ্য সম্পূর্ণরূপে সঠিক নাও হতে পারে। আপনার নিজ দায়িত্বে তথ্য যাচাই করুন।

বাড়ি খালি আছে কি না - এই বিষয়ে ঘোষণা

বিডি টু-লেটে আপনার স্বাগতম। নিম্নলিখিত শর্তাবলী মনোযোগ সহকারে পড়ুন।

প্রপার্টি প্রাপ্যতা সম্পর্কিত তথ্য

আমাদের ওয়েবসাইটে প্রদর্শিত প্রতিটি প্রপার্টির তথ্য মূলত মালিক বা পোস্টদাতা নিজ দায়িত্বে প্রদান করেন, তাই সব বাসা বাস্তবে এখনো খালি আছে কিনা তা আমাদের পক্ষে সবসময় নিশ্চিতভাবে জানা সম্ভব হয় না। সাধারণত একটি পোস্ট ততক্ষণ পর্যন্ত 'Available' দেখায় যতক্ষণ না পর্যন্ত কোনো ব্যবহারকারী ওই প্রপার্টি সম্পর্কে আমাদের কাছে Report করেন অথবা পোস্টদাতা নিজে সেটি আপডেট করেন।

রিপোর্টিং ও আপডেট প্রক্রিয়া

আমরা প্রতিটি রিপোর্ট গুরুত্বের সাথে যাচাই করি এবং বাসা ভাড়া হয়ে গেছে নিশ্চিত হলে দ্রুত সেই পোস্টটি সরিয়ে ফেলি। নতুন পোস্টগুলো আমরা সচল রাখি যেন বাড়িওয়ালারা সহজেই ভাড়াটিয়া খুঁজে পান। তাই প্রপার্টি আনলক করার আগে আমরা আপনাকে পোস্টের তারিখ দেখে নেওয়ার ও নিজ দায়িত্বে তথ্য যাচাই করার অনুরোধ করছি।

ক্রেডিট রিফান্ড নীতি

আপনার সুবিধার্থে আমাদের Credit Refund অপশনটি সবসময় চালু আছে। যদি কোনো আনলক করা প্রপার্টি খালি না পাওয়া যায়, তবে আপনি নিয়ম অনুযায়ী রিফান্ডের আবেদন করতে পারবেন।

আমাদের অফিসিয়াল এজেন্টদের ভূমিকা

আমাদের নিজস্ব কিছু অফিশিয়াল এজেন্ট রয়েছেন, যারা বাড়ির মালিকের অনুমতি নিয়ে খালি বাড়ির তথ্য সংগ্রহ করেন। আমরা সেসব তথ্য যাচাই করে ও পুনরায় রিভিউ করে প্রকাশ করার চেষ্টা করি। আমাদের এজেন্টরা বাড়ির মালিককে জানিয়ে দেন যেন বাড়িটি ভাড়া হয়ে গেলে আমাদের জানানো হয় বা পোস্টটি মুছে দেওয়া হয়। তবে কিছু মালিক পুরোনো পোস্ট রেখে দেন, যার ফলে অনেক সময় ভাড়াটিয়া পুরোনো পোস্ট আনলক করে সমস্যায় পড়েন এবং পরবর্তীতে ক্রেডিট রিফান্ড নিতে হয়।

আমাদের পরামর্শ

আমরা ব্যবহারকারীদের প্রতি অনুরোধ করছি সবসময় সর্বশেষ বা সাম্প্রতিক পোস্টগুলো দেখে আনলক করার জন্য, যাতে বিভ্রান্তির সম্ভাবনা কমে। শুধুমাত্র সম্প্রতি পোস্ট করা প্রপার্টিগুলো আনলক করার মাধ্যমে আপনি অধিক নির্ভরযোগ্য তথ্য পাবেন।

অননুমোদিত পোস্ট ব্যবস্থাপনা

যদি কোনো পোস্ট মালিকের অনুমতি ছাড়া প্রকাশ করা হয়ে থাকে, এবং সেটি প্রমাণিত হয়, তাহলে আমরা তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করি। আমরা মালিকদের অধিকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং অননুমোদিত পোস্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে থাকি।

আর্থিক লেনদেন সম্পর্কিত নীতি

আমাদের কোনো এজেন্ট বাড়ির মালিকের কাছ থেকে তথ্য সংগ্রহের বিনিময়ে কোনো আর্থিক লেনদেন করে না। তারা শুধুমাত্র তথ্য যাচাই ও সংগ্রহের দায়িত্ব পালন করে। এই নীতি আমাদের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে সহায়তা করে।

মূল পয়েন্টসমূহ

সর্বশেষ পোস্ট দেখে আনলক করুন
ক্রেডিট রিফান্ড উপলব্ধ
পোস্টের তারিখ পরীক্ষা করুন
এজেন্টদের তথ্য যাচাইকৃত

আমাদের সাথে যোগাযোগ করুন

ইমেইল

contact@bdto-let.com

ওয়েবসাইট

bdto-let.com

© 2026 BD To-Let. সর্বস্বত্ব সংরক্ষিত

আমরা সঠিক তথ্য প্রদানের জন্য সর্বোচ্চ চেষ্টা করি, তবে ত্রুটি থাকতে পারে।